উদয় ত্রিপুরা,ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, করবুক : গোমতী জেলার করবুক ব্লকের অন্তর্গত পূর্ব করবুক জনতা তুইসা এডিসি ভিলেজে “জন জাতীয় গরিমা উৎসব ২০২৬”-এর আওতায় “জন ভাগিদারি অভিযান” কর্মসূচির বাস্তবয়ন জারি রয়েছে l ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত চলা এই কর্মসূচির মূল লক্ষ্য হল জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, জনসুনওয়াই, আধার নিবন্ধন, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে l করবুক ব্লকের বিডিও সুব্রজিৎ পাল জানিয়েছেন , “সবসে দূর, সবসে পহেলে” ভাবনাকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। প্রত্যন্ত আদিবাসী এলাকায় সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোমতী জেলার করবুক ব্লকের রাম ভদ্র পাড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রে গতn২১ মে “জন ভাগিদারি – সবসে দূর, সবসে পহেলে” শীর্ষক এক দিনের বিশেষ প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় l এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে প্রচার করা হয় এই শিবিরেl আসা কর্মীরাও একসঙ্গে বসে অনলাইন প্রশিক্ষণ নিয়েছে l রামভদ্র এডিসি ভিলেজের বিরজয় পাড়ার বাসিন্দা সংগীতা রিয়াং ও টংসমাইতি রিয়াং এই সিবিরে অংশ নিয়ে আয়ুষ্মান কার্ড, স্বাস্থ্য ও কৃষি দপ্তর থেকে নানান রকম সুবিধা গ্রহণ করে দারুন খুশি l তীর্থমুখ স্বাস্থ্য কেন্দ্রের এম ও আই সি ডাক্তার অতনু লস্কর জানিয়েছেন, এই শিবিরে চিকিৎসা করে বিনামূল্যে ঔষুধ দেওয়া হয় l গত ১৯ মে ইচাছড়ি ভিসি অফিসে, ২০ মে রামভদ্র ভিসিতে, ২১ মে করবুক ভিসিতে IEC ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । প্রতিদিন সকাল ১১টা থেকে কর্মসূচি শুরু হয় l করবুক আরডি ব্লকের আওতাধীন সমস্ত লাইন বিভাগের আধিকারিক ও কর্মীরা নির্ধারিত সময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করায় ব্লক আধিকারিক তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন l